ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
পদ্মা সেতু, মেট্রো রেল মেগা প্রজেক্ট উন্নয়নের দৃশ্যমান হওয়ায় এবং দীর্ঘদিন পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশে গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে এ আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশ শেষে শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে গত কয়েকদিন আগে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি সিরাজুল ইসলাম মিণ্টুর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
জেলা ছাত্রলীগের অন্যতম নেতা অয়ন হাসান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শাহাবুল হোসেন। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল মল্লিকের পরিচালনায় বক্তব্য দেন জেলা ছাত্রলীগের অন্যতম নেতা সোয়েব রিগান, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভির আহম্মেদ সোহেল ও পৌর ছাত্রলীগ নেতা এমদাদুল হক আকাশ।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা সোয়েব স্বাধীন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহম্মেদ রানা, রকি, টোকন, আফরিজ, রাতুল, ইমন, আসিফ, তিতাশ, হাবিবুল্লাহ, সোহাগ, রাজু, উজ্জল, অন্তর, হারুন প্রমুখ।
