যে এলাকায় করোনা বৃদ্ধি পাবে, সেই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে

আপলোড তারিখঃ 2021-09-12 ইং
যে এলাকায় করোনা বৃদ্ধি পাবে, সেই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে ছবির ক্যাপশন:
মেহেরপুরে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে ভার্চুয়াল মতবিনিময় সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রতিবেদক, মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘যে এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে, সেই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। যে এলাকায় করোনা প্রাদুর্ভাব স্বাভাবিক থাকবে, সে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক গতিতে চলবে।’ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সাম্প্রতিক করোনাভাইরাসে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে ভার্চুয়াল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেশ রঞ্জন রায়ের সঞ্চালনায় ভার্চুয়াল প্লাটফর্মে বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলার সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহাজামান, প্রধান শিক্ষক জাহিদুর রহমান, সহকারী শিক্ষক কমোর উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষার্থীকে শিক্ষাপ্রতিষ্ঠানে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)