ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নে স্বাস্থ্যবিধি মেনে টিকাদান কর্মসূচির প্রথম ডোজের উদ্বোধন করা হয়েছে। কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু এ কর্মসূচির উদ্বোধন করেন। গতকাল শনিবার বেলা একটার দিকে পৃথকভাবে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ডিএইচও) ডা. শামীমা আক্তার শিমু।
জানা যায়, গতকাল শনিবার সকাল ৯টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ইউনিয়নের সাবেক ১ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে মোট ৩টি বুথে ৪৫ বছরের ঊর্ধ্বে ৬ শ জন নারী-পুরুষের মধ্যে অক্সফোর্ডের অ্যাস্ট্রেজেনিকার টিকা দেওয়া হয়। এদের মধ্যে ৩০৯ জন পুরুষ ও ২৯১ জন নারী। মাঝে প্রথম ডোজের টিকার ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
টিকাদান কেন্দ্র সরেজমিন পরিদর্শনকালে পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শন শেষে তিনি কেডিকে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও জনপ্রতিনিধিদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ইউনিয়নের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে গুরুত্বপূর্ণ তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করেন কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আব্দুস শুকুর সরকার, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, কার্যনির্বাহী সদস্য খাজির আহাম্মেদ, কেডিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান খসরু, সাধারণ সম্পাদক ও ইউপি মেম্বার খাসিয়ার রহমান মিঠু প্রমুখ।
