জীবননগরে স্বাস্থ্যসেবা মান-উন্নয়নের লক্ষে মতবিনিময়

আপলোড তারিখঃ 2017-05-27 ইং
জীবননগরে স্বাস্থ্যসেবা মান-উন্নয়নের লক্ষে মতবিনিময় ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্বাস্থ্যসেবার মান-উন্নয়নের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় জীবননগর উপজেলা লোকর্মোচার আয়োজনে জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের হলরুমে ফ্রি সিজার ও স্বাস্থ্যসেবা মান-উন্নয়নের লক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ.লতিফ অমল। আরো বক্তব্য রাখেন কনসালটেন্ট ডাঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা লোকর্মোচার সভাপতি আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডাঃ মাহমুদ বিন হেদায়েত সেতু, ডাঃ হেলেনা আক্তার নিপা, ডাঃ লিয়া, লোকমোর্চার সদস্য সাজেদা খাতুন। উপস্থিত ছিলেন চ্যানেল এস’র জেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, সাংবাদিক সালাউদ্দিন কাজল, নিলুফার ইয়াসমিন রানী, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আ.মালেক মোল্লা প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)