টানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কার পেল শিশুরা

আপলোড তারিখঃ 2021-09-11 ইং
টানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে পুরস্কার পেল শিশুরা ছবির ক্যাপশন:
হেলাল উদ্দীন, জয়রামপুর: দামুড়হুদার জয়রামপুরে টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় শিশুদের মধ্যে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর জয়রামপুর গ্রামের হাজীপাড়া যুবসমাজের উদ্যোগে এই পুরস্কার বিতরণ করা হয়। এসময় পাঁচজনকে বাইসাইকেল, ২১টা জায়নামাজ ও পাঁচটি বই উপহার দেওয়া হয়। পুরস্কার বিতরণকালে মসজিদ কমিটির সভাপতি সাইদুর রহমান সাঈদের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মসজিদ কমিটির সহসভাপতি মওলা করিম। মো. মনিরুজ্জামান মনির পরিচালনায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী হাসিবুল ইসলাম ইব্রাহিম, মসজিদ কমিটি সেক্রেটারি আব্দুল হালিম, আয়োজন কমিটির সহসভাপতি আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন আল মদিনা এন্টারপ্রাইজের প্রোপাইটার শরিফুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)