ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
ভাগ্যের চাকা ঘোরাতে মালয়েশিয়ায় গিয়ে করোনাভাইরাসে জীবন হারালেন ভাংবাড়িয়ার ইকরামুল হক। গত বৃহস্পতিবার দিনগত রাতে স্থানীয় সময় রাত ২টায় মালয়েশিয়ার কেলাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
জানা গেছে, উপজেলার ভাংবাড়িয়া গ্রামের রেজাউল হকের ছেলে ইকরামুল হক গত ৭ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে পানি পথে মালয়েশিয়াতে যান। ইকরামুল কেলাং শহরে কনস্ট্রাকশনের কাজ করতেন। গত ৭ই সেপ্টেম্বর করোনা টিকা গ্রহণ করার পরে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রবাসী বন্ধুরা তাকে কেলাং হাসপাতাল ভর্তি করে। পরদিন তার অবস্থা অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করার করে হাসপাতাল কর্তৃপক্ষ। একদিন পর ৯ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়। তার লাশ কেলাং হাসপাতলে হিমঘরে রাখা আছে। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
