ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
চুয়াডাঙ্গা জেলার দর্শনা প্রেসক্লাবে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির আয়োজনে ইউএনও দিলারা রহমানকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মন্ডলের উপস্থাপনায় আলোচনা করেন সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসভাপতি জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল। আলোচনা অনুষ্ঠানের শুরুতেই প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রাজিব মল্লিক, সাব্বির আলীম, হাসমত আলী, ইমতিয়াজ আহমেদ রয়েল, ফরহাদ হোসেন, আব্দুল হান্নান, সুজন, ওয়াসিম রয়েল, আব্দুল রহমান, আবিদ হাসান রিফাত প্রমুখ। অনুষ্ঠানের শেষে ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেওয়া হয়। সংবর্ধনা প্রদান করেন ‘দর্শনার জন্য আমরা’ সংগঠনের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাবুসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
