দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের ভূমিকা বেশি

আপলোড তারিখঃ 2021-09-11 ইং
দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের ভূমিকা বেশি ছবির ক্যাপশন:
উকিল বাড়ি ফুড কোর্টের উদ্বোধনকালে সাবেক মেয়র টোটন জোয়ার্দ্দার আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গার প্রাণ কেন্দ্রে মনোরম ও নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে ‘উকিল বাড়ি ফুড কোর্ট’। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় জাফরপুরস্থ ৬ বিজিবি ক্যাম্পের সামনে এই উকিল বাড়ি ফুড কোর্ট-এর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সালাহ উদ্দিন মো. মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, দেশের অর্থনীতির ভিত শক্ত করার পেছনে ব্যবসায়ীদের ভূমিকা অনেক বেশি। আমি এই উকিল বাড়ি ফুড কোর্টের সাফল্য কামনা করি। একটি ভালো আইডিয়া অনেক কিছু বদলে দিতে পারে। আমাদের ভালো আইডিয়ার অভাব রয়েছে। এ অবস্থায় উকিল বাড়ি ফুড কোর্টের আইডিয়াটা বেশ ভালো। নিশ্চয় তারা চমক দেখাবে। অ্যাডভোকেট মো. আকসিজুল ইসলাম রতনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ চন্দন, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা। এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাড. বাশার, শরীফ মো. ওবাইদুল হক, ফজলুর রহমান কাবিল, আতিয়ার রহমান, জহুরুল ইসলাম, মামুনুর রশিদ আঙ্গুর, মতিয়ার রহমান, রাজা, আবির, বেবি, সিদ্দিক, মুক্তা, ইউনুস, দিপু, খোকা, রিয়ান, ফিরোজ প্রমুখ। সভাপতির বক্তব্যে সালাহ উদ্দিন মো. মর্তুজা বলেন, এই প্রতিষ্ঠান ভালোভাবে চালানোর জন্য সবার দোয়া কামনা করছি।’ ‘এখানে সকল খাবার কিচেনগুলো লাইভ ও খোলামেলা। গ্রাহক অর্ডার করলে তবেই খাবার তৈরি হবে। পুরানো, বাসি বা পঁচা খাবারের কোনো সুযোগ নেই। উল্লেখ্য, উকিল বাড়ি ফুড কোর্টের সার্বিক পরিচালনায় থাকবেন মোছা. রক্তি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)