চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউট দলের জয়লাভ

আপলোড তারিখঃ 2021-09-08 ইং
চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউট দলের জয়লাভ ছবির ক্যাপশন:
মুজিব শতবর্ষ উপলক্ষে বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউট দল বনাম মাগুরা জেলা রোভার স্কাউট দল অনলাইনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অনলাইন জুম অ্যাপের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহসভাপতি রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমির হোসেন। আন্তঃইউনিট বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘শিল্প নয় কৃষিভিত্তিক অর্থনীতি গড়বে বঙ্গবন্ধুর সোনার বাংলা’। বিতর্ক প্রতিযোগিতায় মাগুরা জেলা রোভারকে হারিয়ে প্রথম স্থান অধিকার করে চুয়াডাঙ্গা জেলা রোভার। চুয়াডাঙ্গা জেলা রোভার দলে অংশগ্রহণ করেন আল মুতাকাব্বির (দলনেতা), ফিরোজ হোসেন, মনির হোসেন ও আলামিন হোসেন। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন চুয়াডাঙ্গা জেলা রোভার স্কাউট দলের দলনেতা আল মুতাকাব্বির।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)