মেহেরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আপলোড তারিখঃ 2021-09-08 ইং
মেহেরপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে সিরাজুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গত সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। সিরাজুল ইসলাম আমঝুপি গ্রামের খোসার মণ্ডলের ছেলে। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই মুক্ত রায় চৌধুরী পিপিএম-এর নেতৃত্বে এএসআই মো. আহসান হাবীব, এএসআই হেলাল উদ্দিন ও এএসআই মো. মাহাতাব উদ্দিন মেহেরপুর থানার আমঝুপি এলাকায় অভিযান চালিয়ে মো. সিরাজুল ইসলাম পচাকে (৬০) আটক করেন। এসময় তাঁর নিকট থেকে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)