সড়ক দূর্ঘটনায় আহত দর্শনার পোল্ট্রিফিড ব্যবসায়ী মফিজের মৃত্যু

আপলোড তারিখঃ 2021-09-08 ইং
সড়ক দূর্ঘটনায় আহত দর্শনার পোল্ট্রিফিড ব্যবসায়ী মফিজের মৃত্যু ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা ঘুঘুডাঙ্গার পোল্ট্রি ফিড ব্যবসায়ী মফিজুর রহমান মফিজ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি চুয়াডাঙ্গার হিজলগাড়ি-ডিঙ্গেদহ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। তাঁকে পথচারীরা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে ১১ দিন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন ছিলেন। এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের বুইচেতলা গ্রামের আলতাফ গাইনের ছেলে, দুই সন্তানের জনক ও দর্শনা ঘুঘুডাঙ্গা এলাকার মিম পোল্ট্রি ফিড কর্নারের সত্বাধিকারী। গতকাল মঙ্গলবার তাঁর নামাজের জানাজা শেষে বুইচিতলা গ্রামের কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)