ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুরের অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর প্রেসের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে এই বর্ষপূর্তির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেসের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান জনি।
অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক আতিক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক এস আই বাবু, রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য ও ভোরের পাতার জেলা প্রতিনিধি সাঈদ হোসেন, সংস্কৃতি প্রিয় সুধীজন নিশান সাবের, গাংনীর চোখের প্রকাশক/সম্পাদক ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ, মিনারুল ইসলাম, মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক লিটন মাহমুদ, হামিদুল ইসলাম, কামাল হোসেন, সোহানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, সদস্য রাব্বি আহমেদ, সান মোহম্মদ, সাঈদ হোসেন, মেহেরপুর প্রেসের সংবাদ কর্মী হুমায়ন কবীর হিমেল (সহ-বার্তা সম্পাদক), আইটি ইনচার্জ ফজলে রাব্বি, জেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ সুরুজ, গাংনী উপজেলা প্রতিনিধি জুবায়ের জামিল ও মুজিবনগর উপজেলা প্রতিনিধি সরোয়ার ডালিম।
