সুমন সভাপতি ও সারাফায়েত বাবু সম্পাদক

আপলোড তারিখঃ 2021-09-06 ইং
সুমন সভাপতি ও সারাফায়েত বাবু সম্পাদক ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন সমীকরণ প্রতিবেদন: বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দামুড়হুদা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ দামুড়হুদা উপজেলা শাখায় নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটিতে সুমন আলীকে সভাপতি ও সারাফায়েত হোসেন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অনুমোদন দেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক ও সাধারণ সম্পাদক ওয়াসী হাসান রাজিব। এছাড়া পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে সাইদুর রহমান, মশিউর রহমান তুষার, সূর্য বিশ্বাস পার্থ, ইয়াসিন আলী, নাহিদ হাসান, নাজিম উদ্দিন, আল-আমিন সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান, আলী হোসেন, সোয়েব সুজন, রেজাউল আলম, খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, অন্তর, তরিকুল ইসলাম, সুরুজ আহমেদ, শেখ নিশান আহমেদ, প্রচার সম্পাদক আকাশ আলী ও উপ-প্রচার সম্পাদক হিসেবে রাজু, দপ্তর সম্পাদক জাহিদ হাসান ও উপ-দপ্তর সম্পাদক হিসেবে হাবিবুর রহমান, সহ-সম্পাদক নাফিজ ইকবাল, সাইফুল ইসলাম, আকবর আলী কাজল, রাজ হোসেন, তুহিন হোসেন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক স্বপন হোসেন বিল্লাহ ও উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে মহিবুল ইসলাম, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাকিব হোসেন এবং উপ স্কুল ও ছাত্র-বিষয়ক সম্পাদক রাকিবুল হাসান সোহাগ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাতুল হোসেন ও উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদুয়ান সাহেদ প্রাণ, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক রিফাত হোসেন বিল্লাহ, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, অর্থ-বিষয়ক সম্পাদক খালিদ হোসেন সাব্বির, উপ-অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর আরিয়ানকে নির্বাচিত করা হয়। এছাড়া সদস্য হিসেবে সার্জিন হোসেন, মমিনুল ইসলাম ও সারোয়ার সজিব শাখাওয়াতকে নির্বাচিত করা হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, প্রাণের সংগঠন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সংগঠনকে আরও গতিশীল করার লক্ষ্যে দামুড়হুদা উপজেলা শাখার এক বছরের জন্য একটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলো। আগামী দিনে নৌকার পক্ষে এই কমিটির সদস্যরা জীবনকে বাজি রেখে কাজ করবে। সংগঠনের নিয়ম-কানুন মেনে চলে নিজেদেরকে বঙ্গবন্ধুর আদর্শে বাস্তবায়িত করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)