১-০ গোলে ক্যাশবপাড়া সুপার কিংসের জয়লাভ

আপলোড তারিখঃ 2021-09-06 ইং
১-০ গোলে ক্যাশবপাড়া সুপার কিংসের জয়লাভ ছবির ক্যাপশন:
মেহেরপুরে মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরের ক্যাশবপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে ক্যাশবপাড়া মাঠে মরহুম তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে আনুষ্ঠানিকভাবে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তুষার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, তোজাম্মেল হকসহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় ক্যাশবপাড়া সুপার কিংস জয়লাভ করে। খেলায় সুপার কিংস ১-০ গোলে ক্যাশবপাড়া ভাইকিংসকে পরাজিত করে। বিজয়ী দলের আলামিন জয়সূচক গোলটি করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)