জীবননগরে প্রথম দুজন ডেঙ্গু রোগী শনাক্ত

আপলোড তারিখঃ 2021-09-05 ইং
জীবননগরে প্রথম দুজন ডেঙ্গু রোগী শনাক্ত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরা হলেন- উপজেলার উথলী গ্রামের লালনের ছেলে সাব্বির (৮) ও ঢাকা থেকে আসা উথলী গ্রামের পশ্চিম পাড়ার মো. বাশারের ছেলে লাজুক হোসেন (২৬)। দুজনের মধ্যে লাজুক ঢাকাতে আছেন এবং সাব্বির জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, জীবননগরে প্রথমবার ডেঙ্গু রোগী শনাক্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার হওয়ার পর মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু জানান, গত শক্রবার (৩ সেপ্টেম্বর) সাব্বির হোসেন এবং গত ১৫ দিন লাজুক হোসেনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এরা দুজন জ্বর, মাথা ব্যথা এবং ক্ষুধামন্দা নিয়ে হাসপাতালে আসে। পরে পরীক্ষা করা হলে তাদের ডেঙ্গু ধরা পড়ে। হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়েছিল। এর মধ্যে সাব্বিরের চিকিৎসা চলছে। তিনি আরও জানান, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্যারাসিটামল এবং এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ প্রয়োগে ৯০ ভাগ রোগীই সুস্থ হয়ে ওঠেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)