কার্পাসডাঙ্গায় অসহায় বৃদ্ধাকে নগদ টাকা ও টিন বিতরণ করলেন ইউএনও দিলারা রহমান

আপলোড তারিখঃ 2021-09-03 ইং
কার্পাসডাঙ্গায় অসহায় বৃদ্ধাকে নগদ টাকা ও টিন বিতরণ করলেন ইউএনও দিলারা রহমান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার কার্পাডাঙ্গায় এক পরিবারকে টিন ও নগদ অর্থ বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলারা রহমান। গতকাল বৃহস্পতিবার কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় এক জরাজীর্ণ কুঠিরের গিয়ে এ বিতরণ করেন। জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মিশন পাড়ার মৃত তুফান মণ্ডলের স্ত্রী ডলি মণ্ডল একটি জীর্ণ মাটির ঘরে কোনো রকমে কেটে যায় তাঁর জীবন। যে ঘরটি একটু হাওয়া হলেই নড়বড় করে, একটু বৃষ্টি হলেই পানিতে একাকার হয়ে যায়। বিধবা ডলির দুই ছেলে-মেয়ের সাথে কোনো যোগাযোগ নেই। এরই মধ্যে তাদের একমাত্র মাটির বসতঘর, ঘরটি অতিবর্ষণে হঠাৎ ভেঙে পড়ে। ঠিক যেন আসমানির ঘর। হতদরিদ্র ডলি খাতুন যেন দিশাহারা, আতঙ্কিত। ঠিক এসময় তাঁর প্রতিবেশী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও’কে জানালে তিনি তাঁদের অবস্থা বিবেচনায় তাৎক্ষণিক দুই বান্ডিল টিন এবং ছয় হাজার টাকা প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)