ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা শহর সমাজ সেবা কার্যালয়ে দুটি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে জুনিয়র প্রশিক্ষক (কম্পিউটার) ও সহায়ক কর্মচারী পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী সমাজসেবা কার্যালয়ে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সমাজসেবা অফিসের নোটিশ বোর্ডে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ও নিয়োগ কমিটির সভাপতি সিদ্দিকা সোহেলী রশীদ, শহর সমাজ উন্নয়ন প্রকল্পের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, শহর সমাজ উন্নয়ন প্রকল্পের সভাপতি শহিদুল ইসলাম শাহান, জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার হাবিবুর রহমান, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক মনোনীত ইন্সট্রাক্টর আনোয়ার কবীর, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মৌমিতা পারভীন, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, রোগী কল্যাণ সমিতির কর্মকর্তা সমাজকল্যাণ সংগঠক মুরাদ হোসেন ও কম্পিউটার অপারেটর রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।
শহর সমাজ উন্নয়ন প্রকল্পের সভাপতি শহিদুল ইসলাম শাহান জানান, নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, জুনিয়র প্রশিক্ষক (কম্পিউটার) পদে ৫ জন এবং সহায়ক কর্মচারী পদে ৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এরমধ্যে থেকে জুনিয়র প্রশিক্ষক (কম্পিউটার) পদে ১ জন এবং সহায়ক কর্মচারী পদে ১ জনকে নিয়োগ প্রদান করা হবে।
