বাদপুকুরিয়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী হালিম মিয়া

আপলোড তারিখঃ 2021-09-02 ইং
বাদপুকুরিয়ায় নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মেম্বার পদপ্রার্থী হালিম মিয়া ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাদপুকুরিয়া কটার মোড় থেকে যাদুপপুর যাওয়ার একমাত্র চলাচলের অনুপযোগী ও দীর্ঘদিনের বেহাল দশার রাস্তাটির বেশ কয়েকটি স্থানে নিজ অর্থায়নে সংস্কার করে দিলেন মেম্বার পদপ্রার্থী গাজী আবদুল হালিম মিয়া। কাঁচা রাস্তাটি শুরুর পর থেকেই হালকা বৃষ্টি এলে রাস্তাটিতে চলাচলের অনুপযোগী ও নাজুক হয়ে পড়ে। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষের চলাফেরার ভোগান্তি দেখে ২ নম্বর ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী গাজী আবদুল হালিম মিয়া গত মঙ্গলবার বিকেলে রাস্তাটি দেখতে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এবং বেশ কয়েকটি স্থানে ছোট বড় গর্ত দেখতে পায়। পরে তিনি বুধবার সকালে কয়েক গাড়ি ইটের রাবিস দিয়ে রাস্তাটি সংস্কার করে দেন। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, রাস্তাটি দীর্ঘদিনের চলাচলের অনুপযোগী হয়ে পড়লে ইউপি মেম্বার পদপ্রার্থী গাজী আবদুল হালিম মিয়া একজন ভালো মানুষ বলেই রাস্তাটি ছোট-বড় গর্ত দেখে বেশ কয়েকটি স্থানে নিজ উদ্যোগে সংস্কার করে দিয়েছেন। তার প্রতি আমরা কৃতজ্ঞ। ইউপি মেম্বার পদপ্রার্থী গাজী আবদুল হালিম মিয়া বলেন, বাদপুকুরিয়া গ্রামের কটার মোড় থেকে যাদুপপুর যাওয়ার রাস্তায় কাঁদা ও বড় গর্ত থাকার কারণে পাশে ঐতিহ্যবাহী মিনি শহর ডাকবাংলা বাজারে প্রয়োজনীয় দরকার থাকার পরও সাধারণ মানুষ, কৃষক, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা চলচল করতে পারে না। তাই সাধারণ জনগণের এই দুর্ভোগ দেখে আমি রাস্তাটির বেশ কয়েকটি স্থানে ইটের রাবিস দিয়ে সংস্কার করে দিয়েছি। তিনি আরও বলেন, বিশেষ করে কিছু অসাধু ক্ষমতাসী নেতা রাস্তার পাশে রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে মাছ চাষ করার কারণে এই রাস্তাটির অবস্থা আরও করুণ বলে দাবি করেন এই মেম্বার পদপ্রার্থী গাজী আবদুল হালিম মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)