ছবির ক্যাপশন:
দর্শনা অফিস:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে দুস্থ শ্রমিক-কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দর্শনা কেরুজ ট্রেনিং কমপ্লেক্স সেন্টারের হলরুমে এ খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ। অনুষ্ঠানে শোক দিবস উপলক্ষে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানে কর্মরত প্রায় দেড় শতাধিক দুস্থ শ্রমিক-কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানের ডিজিএম (সম্প্রসারণ) আব্দুর রউফের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন) শেখ শাহাব উদ্দিন, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) গিয়াস উদ্দিন, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার, ডিজিএম (সিপি) মাহবুবুর রহমান, ডিজিএম (বীজ) দেলোয়ার হোসেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সহসম্পাদক খবির উদ্দিন, সাবেক সভাপতি ফারুক আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
