জেলা ক্রীড়া সংস্থার শিরোপা জয়

আপলোড তারিখঃ 2021-09-01 ইং
জেলা ক্রীড়া সংস্থার শিরোপা জয় ছবির ক্যাপশন:
মেহেরপুরে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রতিবেদক, মেহেরপুর: দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় শামীম প্রথমেই স্পটকিক নেওয়ার জন্য এগিয়ে আসলেন, রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই শামীম কিক নিলেন। বল চলে গেল বারের পাশ ঘেঁষে বাইরে। দলের ৪র্থ কিক নেওয়ার জন্য দলের আর একজন অভিজ্ঞ খেলোয়াড় শিমুল কিক নিলেন, প্রতিপক্ষ দলের গোলরক্ষক লিখন বামদিকে ঝাঁপিয়ে পড়ে বলটি প্রতিহত করলেন। সঙ্গে সঙ্গে দর্শক এবং খেলোয়াড়রা মাঝে উল্লাহ শুরু করলেন। যার অর্থ জেলা ক্রীড়া সংস্থা প্রথমবার অনুষ্ঠিত শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ের উল্লাস। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা একাদশ টাইব্রেকারে ৪-২ গোলে সদর উপজেলা একাদশকে পরাজিত করে শেখ কামাল স্মৃতি ফুটবল শিরোপা জয় করে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে অপেক্ষাকৃত ভালো খেলেও মেহেরপুর সদর উপজেলা একাদশ টাইব্রেকারে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার কাছে পরাজিত হয়। নির্ধারিত সময়ে সদর উপজেলা একাদশে একাধিক গোলের সহজ সুযোগ পেয়েও প্রতিপক্ষ দলের গোলরক্ষক লিখনের দৃঢ়তার কারণে গোল করতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। শেষ পর্যন্ত খেলাটি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি ঘটানো হয়। খেলায় জেলা ক্রীড়া সংস্থার পক্ষে রাহিবুল, মহব্বত, সেলিম ও মিলন একটি করে গোল করেন। সদর উপজেলা একাদশের পক্ষে দিপু এবং হিমেল গোল করেন। দলের কুশলী খেলোয়াড় শামীম বাইরে মারেন এবং শিমুলের কেক গোলরক্ষক লিখন আটকে দেন। শেষ পর্যন্ত জেলা ক্রীড়া সংস্থা ৪-২ গোলে জয়লাভ করে। খেলায় লিখন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় বক্তব্য দেন পুলিশ সুপার মো. রাফিউল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজ আল-আসাদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, আরডিসি রাকিবুল হাসান, এনডিসি মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)