ছবির ক্যাপশন:
ঝিনাইদহের ডাকবাংলা বাজারে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বক্তারা
সাইফুল ইসলাম, ডাকবাংলা:
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ পালিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের ডাকবাংলা বাজারের সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, অতিরিক্ত তদন্ত কর্মকর্তা ইমদাদ শেখ, ডাকবাংলা ক্যাম্পের এসআই বিল্লাল হোসেন, এএসআই মাখোন বিশ্বাস, সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন, সাগান্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বলেন, নিজেদের সন্তানদেরকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করুন। সাথে নামাজের জন্য তাগিদ দিন। নিজে নামাজ পড়ুন এবং সন্তানদেরকে শিক্ষা দিন। তাঁরা আরও বলেন, আমরা ঝিনাইদহকে মাদক, সন্ত্রাস মুক্ত হিসেবে গড়তে চাই। থানায় কোনো প্রকার অর্থ ছাড়ায় সেবা প্রদান করা হয়।
