আলমডাঙ্গা বড়গাংনীর বীর মুক্তিযোদ্ধা : ইয়াহিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-05-25 ইং
আলমডাঙ্গা বড়গাংনীর বীর মুক্তিযোদ্ধা : ইয়াহিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: গত ২৪ মে গভীর রাতে আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াহিয়া বধ্যক্য জনিত কারনে নিজ বাসভবনে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। জানা যায়,আলমডাঙ্গার উপজেলার গাংনী ইউনিয়েন আব্দুল লতিফের ছেলে ইয়াহিয়া ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে আল্প বয়য়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। গত ২৪ তারিখ রাতে শ্বাসকষ্ট জনিত কারনে তার মৃত্যু ঘটে। গতকাল বিকাল ৩টায় রাষ্ট্রীয় মর্যাদায় চুয়াডাঙ্গা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সহকারী কমিশনার আলম ইমরাম, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, আব্দুল সাত্তারসহ গাংনী ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা, জানায় শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)