দামুড়হুদায় ঐহিত্যবাহী ‘ঝাপান খেলা’

আপলোড তারিখঃ 2021-08-31 ইং
দামুড়হুদায় ঐহিত্যবাহী ‘ঝাপান খেলা’ ছবির ক্যাপশন:
মোজাম্মেল শিশির, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার উজিরপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সাপখেলা ‘ঝাপান’। সাপুড়েদের ইশারায় সাপের নানা অঙ্গভঙ্গি প্রদর্শন মানুষকে দেয় অনাবিল আনন্দ। বিভিন্ন এলাকা থেকে বৃদ্ধ থেকে শুরু করে নারী-পুরুষ ও শিশু-কিশোররা উপস্থিত থেকে উপভোগ করে এ খেলা। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে খেলাকে ঘিরে এখানে তৈরি হয় উৎসবের আমেজ। দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের উজিরপুর গ্রামের বড় পুকুরের নিকট গাইদঘাট ঝাপান দল ও হোগলডাঙ্গা ঝাপান দলের সাপের মধ্যে নিজেকে সেরা প্রমাণ করতে প্রতিটি সাপ প্রদর্শন করে নিজেদের আকর্ষণীয় কসরত। আর এ দুর্লভ দৃশ্য দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। মানুষকে এ আনন্দ দেওয়াটাই যেন সাপুড়েদের মূল উদ্দেশ্যে। খেলাটির আয়োজকরা বলেন, চিরায়ত বাংলার ঐহিত্যবাহী এ খেলা ধরে রাখতেই করা হয় এর আয়োজন। বাদ্যের তালে সাপুড়েকে নিজে নাচতে হয় আর সঙ্গে ফনা তুলে সাপও বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে। এলাকার রাশেদ হোসেন বলেন, বিভিন্ন এলাকা থেকে সব বয়সী মানুষ উপস্থিত থেকে উপভোগ করেছে বিষধর সাপের ‘ঝাপান খেলা’। খেলাকে ঘিরে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ। গ্রাম-বাংলার ঐতিহ্য যে এত মনোমুগ্ধকর তা ‘ঝাপান খেলা’ না দেখলে বোঝা যাবে না। খেলা শেষে জনতার রায়ে গাইদঘাট ঝাপান দলের নেতা মহিউদ্দিনকে বিজয়ী এবং হোগলডাঙ্গা ঝাপান দলের নেতা ঝণ্টুকে রানার্সআপ ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে দুই দলকেই পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা ট্যাংরা মন্ডল, ইনছান আলী, রাজ্জাক ও আমিরুল, সদর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক একরামুল হক, যুবলীগ নেতা ছালাম মাস্টার, হুছাইন মোহাম্মদ রিংকু, আকু, ইনতাজ, সেলিম, হাবিবুর, রাজু, সোহেল, নাছিম, সবুজ, হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)