মুজিবনগরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা : গোল্ডকাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

আপলোড তারিখঃ 2017-05-25 ইং
মুজিবনগরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা : গোল্ডকাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মেহেরপুরের মুজিবনগরে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মুজিবনগর উপজেলা চত্বরের মাঠে ফাইনাল খেলা শেষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আবুল ফজল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো: আলাউদ্দীন এবং বাগোয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়, যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামনগর দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোনাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকগন। ফাইনাল খেলায় বঙ্গমাতা ফুটবলে বাগোয়ান সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে রামনগর দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মুজিবনগর উপজেলা চাম্পিয়ন হয়েছে শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে রামনগর দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লাবন্য আক্তার রিজভি এবং সেরা গোল দাতা হয়েছে একই স্কুলের শাহনাজ এদিকে বঙ্গবন্ধু ফুটবলের ফাইনালে যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোনাখালি সরকারী প্রাথমিক বিদ্যালয়েকে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে। শ্রেষ্ঠ খেলোয়াড় হয়েছে যতারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বপন এবং সেরা গোলদাতা একই স্কুলের ইসলাম। খেলা শেষে মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন। মুজিবনগর উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের বিজয়ীরা মেহেরপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ খেলায় অংশগ্রহন করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)