ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. মোখলেছুর রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।
