চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মধ্যে মাস্ক উপহার দিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী

আপলোড তারিখঃ 2021-08-29 ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের মধ্যে মাস্ক উপহার দিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস থেকে সুরক্ষার জন্য চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের মাস্ক উপহার দিয়েছেন দেশ বরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে কয়েক হাজার মাস্ক উপহার প্রদান করেন তিনি। মাস্ক উপহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দাতা সদস্য। তিনি একজন প্রখ্যাত দেশবরেণ্য চিকিৎসক। আমরা দেখেছি করোনাভাইরাসের প্রকোপের শুরু থেকেই তিনি সাধারণ মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়িয়েছেন। করোনার সংক্রমণ রোধে মাস্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন অনেকটাই মানুষ মাস্ক ব্যকহার করতে উদাসিন। ঠিক সেই সময়ে তিনি আমাদের সামনে আবারও মাস্ক নিয়ে এসেছেন। তিনি বোঝাতে চাচ্ছেন, মাস্ক ব্যবহার করতেই হবে। করোনাকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের মাস্ক উপহার দেওয়ার জন্য প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।’ প্রধান অতিথির বক্তব্যে দেশ বরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন, ‘করোনাকালে আমরা বহু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম। এই কঠিন সময়ে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করছেন সাংবাদিকরা। তাঁদের পাশে তো আমাদের সকলেরই দাঁড়াতে হবে। অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেকেই প্রাণ দিয়েছেন। তাঁদের সকলের প্রতি আমার শ্রদ্ধা।’ তিনি আরও বলেন, ‘আমাদের নিজের নিজের জায়গা থেকে করোনাভাইরাস মোকাবিলায় কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভাবনায় বাংলাদেশ করোনাভাইরাস মোকাবিলায় এখনো সফল। উন্নত দেশের সাথে তাল মিলিয়েই বাংলাদেশ করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছে।’ মাস্ক উপহার প্রদান অনুষ্ঠানে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিয়ার রহমান, প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক আহাদ আলী মোল্লা, দপ্তর সম্পাদক আবুল হাসেম, কার্যকরী সদস্য রফিক রহমান প্রমুখ। এদিকে, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সিড়ি ঘরের টিন শেড ও ছাদের পাইপসহ কয়েকটি উন্নয়নমূলক কাজ করার কথা দেন প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। মাস্ক উপহার অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি এ কাজের প্রস্তাব করেন। এসময় প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী সাদরে প্রস্তাব গ্রহণ করে কাজগুলো সম্পন্ন করে দেওয়ার কথা দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)