মুন্সিগঞ্জে দুই জোড়া প্রেমিক-প্রেমিকা জুটি : স্থানীয়দের হাতে আটক : পুলিশে সোপর্দ

আপলোড তারিখঃ 2017-05-25 ইং
মুন্সিগঞ্জে দুই জোড়া প্রেমিক-প্রেমিকা জুটি : স্থানীয়দের হাতে আটক : পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বেরিয়ে প্রেমিকের সাথে পালিয়ে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের দুই জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে স্থানীয়রা। তাদের মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় মুন্সিগঞ্জের জেহালা গ্রামের ভদুবাবুর পুকুর পাড়ায় দুই জোড়া প্রেমিক প্রেমিকাকে আটক করে স্থানীয়রা। গ্রামসূত্রে জানায়, চুয়াডাঙ্গার ইসলাম পাড়ার আতিয়ার রহমানের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী সুখতারা ও একই পাড়ার শহিদের ছেলে মামুন ও সাইফুল ইসলামের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী সোভা খাতুন ও ডিঙেদাহের খাজুরা গ্রামের জাহাঙ্গীরের ছেলে রাসেল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। গতকাল বেলা ৩টার দিকে জেহালা গ্রামের ভদুবাবুর পুকুর পাড়ার শহিদের বাড়িতে অবস্থান নেই। এসময় স্থানীয় জনতা তাদের আটক করে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশের হাতে তুলে দেয়। প্রেমিক জুগল বিয়ে না করে ফিরবে না বলে জানায়। বিকালে দুই স্কুল ছাত্রীকে নিজ নিজ অভিবাবকের জিম্মাতে ছেড়ে দিয়েছে পুলিশ। এ ব্যপারে মুন্সিগঞ্জ ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই মহাসিন ঘটনার সত্যতা শিকার করে বলেন, দুটি মেয়েকে নিজ অভিবাবকের জিম্মাতে ছেড়ে দেওয়া হয়েছে। প্রেমিক মামুন ও রাসেলের অভিবাবক না আসায় তাদের আটক রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)