ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’-এর ১৪২৩তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে এ আসর অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে জাতীয় কবিকে প্রণতি জানিয়ে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহয়োগী অধ্যাপক মুন্সি আবু সাইফ অনুষ্ঠানের পূর্বেই সূচনা বক্তব্য দেন।
স্বরচিত লেখা পাঠ করেন ইব্রাহিম খলিল, আনছার আলী, সুমন মালিক, সুমন ইকবাল, হারুন অর রশিদ, নাজমুল হক, হোসেন জাকির, শওকত আলী, সিদ্দিক আহমেদ, কবি নজমুল হেলাল প্রমুখ। জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান এবং সহয়োগী অধ্যাপক ও সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা মুন্সি আবু সাইফ। পঠিত লেখার ওপর আলোচনা করেন অ্যাড. বজলুর রহমান ও চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল মাহমুদ।
উল্লেখ্য, প্রতি শুক্রবারে বিকেলে অনুষ্ঠিত ‘পদধ্বনি’ আসরে লেখিয়ে বন্ধু, সাহিত্যানুরাগীদের অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হচ্ছে। লেখিয়ে বন্ধু ও সাহিত্যানুরাগী ছাড়াও যে কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।
