মটর শ্রমিক ইউনিয়নের দরবেশপুর শাখার : নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন

আপলোড তারিখঃ 2017-05-25 ইং
মটর শ্রমিক ইউনিয়নের দরবেশপুর শাখার : নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন ছবির ক্যাপশন:
বারাদি প্রতিনিধি: মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের দরবেশপুর শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকারি সভাপতি আফসার আলী। জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মতিঢার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্বাচিত কমিটির শপথ পাঠ করান। নব-নির্বাচিত কমিটির সভাপতি হলেন মোঃ রুহুল আমিন, সাধারন সম্পাদক নুহু আলম, কার্যকারি সভাপতি রফিক মোল্লা, সহ-সভাপতি মাসুদ শেখ, সহ-সাধারন সম্পাদক লাল্টু খান টিক্কা, যুগ্ম-সাধারন সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, ক্রীড়া সম্পাদক আসলাম আলী, কল্যান সম্পাদক শাহাবুল ইসলাম, কোষাধ্যক্ষ মিলন শেখ, প্রচার সম্পাদক স্বাধীন শেখ, লাইন সম্পাদক শুকুর আলী,  কার্যকারি সদস্য আলমগীর রহমান আলো, বাবলু হোসেন, রঞ্জু আলী। এসময় সেখানে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সিনিয়র সভাপতি আঃ রহমান, সহ-সভাপতি মাহাবুব এলাহি, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দিন, বারাদি ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৈাস ও সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিনসহ জেলা মটর শ্রমিকের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)