ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলমডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়। আলমডাঙ্গা উপজেলা গাঙচিল সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি কবি এম জামিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি আ ফ ম সিরাজ সামজী।
বিশেষ অতিথি ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ওমর আলী, গোস্বামী দূর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা মনিরুজ্জামান, আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান, জোড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা স্কাউটসেরসহ কমিশনার কবি জাকির হোসেন, গাঙচিল সাহিত্য ও সংস্কৃতির পরিষদের সদস্য কবি আলম জাকারিয়া, সাংস্কৃতি মনা শামীম রেজা প্রমুখ। কবির মৃত্যুবার্ষিকীতে তাঁর জীবনী নিয়ে আলোচনা, দুখু মিয়া শিরোনামে কবিতা আবৃতি ও শেষে কবির আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়েছে।
