আলমডাঙ্গায় রাজস্ব সংক্রান্ত কমিটির সভা

আপলোড তারিখঃ 2021-08-27 ইং
আলমডাঙ্গায় রাজস্ব সংক্রান্ত কমিটির সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজস্ব সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নুরের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির বাদশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, উপজেলা মৎস কর্মকর্তা ফাতেমা কারুন্নাহার আঁখি, ওসি তদন্ত সেলিম হোসেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর বলেন, রাজস্ব আদায় এবং জমি নামজারি করতে কাউকে হয়রানি করা যাবে না। এছাড়াও জলমহল, খাসজমি ও হাটবাজার ইজারা বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, ঘোষবিলা পশুহাট থেকে উপজেলা প্রতি বছর প্রায় ৬০/৭০ লক্ষ টাকা রাজস্ব পেয়ে থাকেন। কিন্ত উচ্চ আদালতে মামলা থাকায় সেই পশুহাটের রাজস্ব আদায় থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তবে অচিরেই এই সমস্যা কেটে যাবে। সভায় কৃষি জমি বন্দবস্ত দেওয়া বিষয়েও আলোচনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)