ছবির ক্যাপশন:
প্র্রতিবেদক, দামুড়হুদা :
দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের নিকট অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক হস্তান্তর করে পল্লী সঞ্চয় ব্যাংক ও আমার বাড়ি আমার খামারের প্রকল্পের সদস্যরা। এ সকল চিকিৎসাসামগ্রী প্রদান কার্যক্রমটির তত্বাবধানে ছিলেন আমার বাড়ি আমার খামারের প্রকল্পের সমন্বয়কারী মাজহারুল ইসলাম। করোনা মহামারি রোধে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার গতি আরও বেগবান করতে পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থায়নে একটি ১.৩৬ মিটার অক্সিজেন সিলিন্ডার, ১ শ পিচ হ্যান্ড স্যানিটাইজার ও ১ হাজার পিচ মাস্ক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ।
