ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা:
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্পর আওতায় দামুড়হুদায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে কাদিপুর প্রাথমিক বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সহকারী প্রোগ্রামার অরিফুল ইসলাম, উপজেলা তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা আরজিনা আক্তার নিপা প্রমুখ।
