মেহেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে এনসিটিএফ’র কর্মশালা

আপলোড তারিখঃ 2021-08-25 ইং
মেহেরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে এনসিটিএফ’র কর্মশালা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ-এর উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে শিশু, তরুণ এবং অভিভাবকদের করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় মেহেরপুর পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতি কার্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা এনসিটিএফ-এর সভাপতি ফাহিম রুমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় এনসিটিএফ-এর সভাপতি কাওছার আহমেদ ও জেলা এনসিটিএফ’র যুগ্ম সাধারণ সম্পাদক নওরীন জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)