মুজিবনগর-মেহেরপুর মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপলোড তারিখঃ 2021-08-25 ইং
মুজিবনগর-মেহেরপুর মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর-মেহেরপুর মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের মোনাখালীর শেষ অংশ থেকে শুরু করে মুজিবনগর কমপ্লেক্স গেট পর্যন্ত এ অভিযান চালানো হয়। মহাসড়কের দুর্ঘটনা হ্রাসের জন্য সড়কে অবৈধভাবে রাখা ইট, বালু, খোয়া, কাঠ, পাটখড়িসহ অন্যান্য জিনিস অপসারণের অভিযানে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের নেতৃত্বে দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল অত্র ইউনিয়নের ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে মুজিবনগর থানার একটি চৌকস দল এই অপসারণ অভিযানের সার্বিক সহযোগিতা করেন। উল্লেখ্য, এ অভিযান সফল করতে ইতোপূর্বে মেহেরপুর-মুজিবনগর সড়কে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে ইতোমধ্যে মাইকিং করা হয় এবং ২৩ আগস্ট দারিয়াপুর ইউনিয়ন পরিষদে ও মোনাখালী ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগ, সকল ইউপি সদস্য এবং গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)