ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার উদ্যোগে প্রয়াত সভাপতি শেখ আব্দুল ওয়াদুদ স্মরণে ও বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে এবং করোনাকালীন সময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মনোন্নয়নে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন প্রবীণ সামাজিক কল্যাণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শেখ আতিয়ার রহমান, আমিনুল ইসলসম পঁচা, মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, নারায়ণ ভৌমিক ও জাহিদুল ইসলাম মামুন।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন প্রকল্প সমন্বয়কারী মাহমুদুর রহমান আকাশ, বিশিষ্ট সমাজসেবক ও লোকমোর্চার সদস্য মহাসিন আলী খান, শেখ মইদুল ইসলাম, আন্দুলবাড়ীয়া ইউপির সংরক্ষিত আসনের সাবেক মহিলা মেম্বার নারগিস বেগম, আছিয়া খাতুন, সাবেক মেম্বার আব্দুর রহমান, আলী আহাম্মদ ওরফে গোফেস্বর, বর্তমান মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ, মির্জা শাহাবুদ্দিন মাস্টার, ময়জদ্দিন, শরিফুল ইসলাম, সুমাইয়া খাতুনসহ লোকমোর্চার সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জীবননগর উপজেলা প্রকল্প সমন্বয়কারী আব্দুল আলীম সজল।
