প্রাকৃতিক মহামারি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ জরুরি

আপলোড তারিখঃ 2021-08-24 ইং
প্রাকৃতিক মহামারি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ জরুরি ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা তালতলায় তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধনকালে টোটন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের তালতলা গ্রামে সেভেন স্টার ক্লাবের উদ্যোগে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল চারটার দিকে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। তালতলা সেভেন স্টার ক্লাবের সাধারণ সম্পাদক মো. আলামিন ইসলাম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথির বক্তব্যে টোটন জোয়ার্দ্দার বলেন, ‘বজ্রপাত প্রতিরোধে বড় গাছ দরকার, এর মধ্যে একটা হলো তালগাছ। এতে অপেক্ষাকৃত বেশি বজ্র আঘাত করে। পরিবেশবিজ্ঞানীরা বলছেন, এ গাছগুলো যদি আমরা রোপণ করি, তাহলে ১০-১৫ বছর পর সুফল পাব। আমরা এখন থেকে বজ্রপাতের প্রভাব কমাতে অন্য উঁচু গাছের সাথে এবার তালগাছ যুক্ত করলাম।’ তিনি আরও বলেন, ‘বৃক্ষ কেবল নিসর্গ প্রকৃতির শোভা নয়, মানুষের জীবনের অপরিহার্য অংশ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে বৃক্ষের ভূমিকা এত অপরিহার্য যে, বৃক্ষহীন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। শুধু অর্থনীতিতে নয়, আবহাওয়া ও জলবায়ুসহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাকৃতিক মহামারি থেকে দেশকে রক্ষা করতে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার তালহা জুবাইর মাসরুর ও চুয়াডাঙ্গা ডি.ডি অফিসের কৃষি কর্মকর্তা মো. শাহিন শাহনেওয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুর রশিদ, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম পিণ্টু, আলামিন, লাবলু, বেল্টু, তারাচান, শরিফুল, হেলালসহ স্থানীয় এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)