ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গাবাসীর জন্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির কোভিট-১৯ হেল্প সেল সেন্টারের সেবা অব্যাহত রয়েছে। গত শনিবার চুয়াডাঙ্গা পৌরসভার সুমিরদিয়া নীলার মোড় সংলগ্ন ৬০ বছরের করোনা আক্রান্ত রোগীর অক্সিজেন সেবা দেওয়া হয়। সেবা প্রদান করতে যান পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক। দ্বিতীয় বার আবারও অক্সিজেন সেবা দেওয়া হয়। সেবা প্রদান করতে যান জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মোমিনুর রহমান মোমিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তারুজ্জামান তুহিন।
এদিকে, গতকাল রোববার বিকেল পৌনে চারটার দিকে চক্ষু হাসপাতালের পিছনে বাসা বাহাদুর আলীকে (৫০) সদর হাসপাতালের রেড জোন থেকে অক্সিজেন সেবা দিয়ে আইসিওতে পৌঁছে দেওয়া হয়। সেবা প্রদান করতে যান জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তারুজ্জামান তুহিন।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শান্তিপাড়ার লিয়াকত আলীকে (৭০) অক্সিজেন সেবা দেওয়া হয়। সেবা প্রদান করতে যান জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তারুজ্জামান তুহিন।
