মানবতার সেবাই চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেভিড-১৯ হেল্পসেন্টারের সদস্যরা

আপলোড তারিখঃ 2021-08-22 ইং
মানবতার সেবাই চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেভিড-১৯ হেল্পসেন্টারের সদস্যরা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: বিভিন্নভাবে করোনা মহামারি রোধে দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাড়াচ্ছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির কোভিড-১৯ হেল্প সেন্টারের সদস্যরা। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকেল চারটায় অক্সিজেনের অভাবে জেলা বিএনপির হেল্প সেন্টারের হট লাইনে ফোন করে অক্সিজেন চেয়েছিলেন করোনা আক্রান্ত এক রোগী। তিনি জানান চিকিৎসার জন্য হাসপাতালের সড়কের সনো সেন্টারে এসেছেন তিনি, কিন্তু তাঁর শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন প্রয়োজন। এসময় জেলা বিএনপির কেভিড-১৯ হেল্প সেন্টারের সদস্যরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেয়ে তাঁকে অক্সিজেন সেবা দেন। শুধু অক্সিজেন সেবাই নয় পঞ্চাশঊর্ধ ওই নারীর যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া পর্যন্ত সাহায্য করে হেল্প সেন্টারের সদস্যরা। এছাড়াও শুক্রবার বেলা ১২টার দিকে মুমূর্ষু অন্য এক নারীকে এক ব্যাগ রক্ত দান করেন জেলা বি এন পির কেভিড-১৯ হেল্প সেন্টারের সদস্য পৌর সেচ্ছাসেবক দলের সদস্য আখতারুজ্জামান তুহিন। এসময় উপস্থিত ছিলেন জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বি এন পির মনোনীত প্রাথী মো:সিরাজুল ইসলাম মনি, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বি এন পির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির হেল্প সেন্টারের সদস্য ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা সেচ্ছাসেবক দলের সাংগাঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, সদর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা যুবদলের সাংগাঠনিক সস্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা সেচ্ছাসেবক দলের সাংগাঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল, জেলা যুবদলের কোষাধ্যক্ষ মো:মমিনুর রহমান মোমিন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক অপু মালিক, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক এম,এ হাসান, শিশু বিষয়ক সম্পাদক সানোয়ার মেম্বার, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য আখতারুজ্জামান তুহিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমান মিশর।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)