ছবির ক্যাপশন:
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা
প্রতিবেদক, ডাকবাংলা:
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে ঝিনাইদহ সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নতুন যোগদান করা ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা। জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মীর জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান (সণ্টু)সহ অত্র সংগঠনের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত ওসি বলেন, পুলিশ ও সাংবাদিকদের কাজ পরস্পর অতপ্রোতভাবে মিল রয়েছে। যে কারণে তথ্যবিষয়ক কাজে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। তিনি আরও বলেন, থানার আওতাধীন সকল মানুষ যেন আইনের সদ্ব্যবহার পায়, তার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকবে। সবার সহযোগিতা পেলে ঝিনাইদহ সদর থানাকে একটি মডেল থানা হিসেবে গড়তে চাই ইনশাল্লাহ।
এর আগে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সণ্টু।
