দর্শনায় সাংবাদিক আওয়াল হোসেন সড়ক দর্ঘটনায় আহত

আপলোড তারিখঃ 2021-08-22 ইং
দর্শনায় সাংবাদিক আওয়াল হোসেন সড়ক দর্ঘটনায় আহত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর দর্শনা ব্যুরো প্রধান সাংবাদিক আওয়াল হোসেন (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা পৌর এলাকার সামসুল ইসলাম সড়কের কানকাটা ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাংবাদিক আওয়াল হোসেন দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামে কাজ সেরে নিজ বাড়ি পরানপুর গ্রামে ফিরছিলেন। এসময় তিনি সামসুল ইসলাম সড়কের কানকাটা ব্রিজ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা করিমন নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাংবাদিক আওয়াল হোসেন সড়কে ছিটকে পড়ে গুরতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, আহত সাংবাদিক আওয়াল হোসেনর সুস্থতা কামনায় দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির পক্ষ থেকে সকলে কাছে দোয়া কামনা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)