মেহেরপুরে মা-বোন ও ভাগ্নিকে মেরে রক্তাক্ত করলেন ইনসান

আপলোড তারিখঃ 2021-08-22 ইং
মেহেরপুরে মা-বোন ও ভাগ্নিকে মেরে রক্তাক্ত করলেন ইনসান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর শহরে জমি ভাগাভাগিকে কেন্দ্র করে মা, বোন ও ভাগ্নিকে রক্তাক্ত করেছেন ইনসান নামে এক ব্যক্তি। আহতরা হলেন- মা মোছা. মর্জিনা খাতুন (৫৮), বোন মোছা. লাবনী খাতুন (৩৫) ও ভাগ্নি মোছা. লোপা খাতুন (১৬)। গত শুক্রবার সকালে মেহেরপুর শহরের নতুনপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানান, গত শুক্রবার সকাল ৯টার দিকে নিজেদের জমি ভাগাভাগিকে কেন্দ্র করে মেহেরপুর শহরের নতুন পাড়ার মৃত দুলাল শেখের ছেলে মো. ইনসান তাঁর মা মজিনা খাতুন, বোন মোছা. লাবনী খাতুন ও ভাগ্নি মোছা. লোপা খাতুনকে মারাত্মক জখম করে। এসময় স্থানীয়রা তাঁদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎিসক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের প্রত্যেকের মাথায় গভীর ক্ষত হয়েছে। তাদের বেশ কয়েকটি শেলাইও হয়েছে। তবে বর্তমানে তারা আশঙ্কা মুক্ত। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের পরিবার থেকে আভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)