ওঁঝাদের তালিকা করে গ্রেপ্তারের দাবি

আপলোড তারিখঃ 2021-08-22 ইং
ওঁঝাদের তালিকা করে গ্রেপ্তারের দাবি ছবির ক্যাপশন:
ঝিনাইদহে ওঁঝাদের অপচিকিৎসা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইদহ অফিস: ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁক দেওয়ার নামে ওঁঝা-কবিরাজদের অপচিকিৎসা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ‘যুব ফেডারেশন’ নামের এক যুব সংগঠন। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাছিমা সিদ্দীকী বুলবুলি, সাহিত্যিক ও কবি চাঁদ অনির্বাণ, যুব ফেডারেশনের আহ্বায়ক এস এম রবি, হামদহ কালীমন্দিরের সাংগঠনিক সম্পাদক আকাশ বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক স্বদেশ কুমার কুণ্ডু, যুবনেতা ও সমাজসেবক মাজহারুল ইসলাম রাজা, শ্রমিক লীগ নেতা আহম্মদ মুন্সীসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, ঝিনাইদহসহ সারা দেশে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁকের নামে ওঁঝারা অপচিকিৎসা দিচ্ছে। তাঁদের কারণে প্রতিবছর দেশে শত শত মানুষ মারা যায়। চলতি বছরে ঝিনাইদহে ২০ জন সাপের কামড়ে মারা গেছে। যাদের বেশির ভাগ রোগীদের ওঁঝারা ঝাড়ফুঁক দিয়েছে। অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসরা মৃত ঘোষণা করেন। দেশ থেকে এসব অপচিকিৎসা বন্ধের জন্য ওঁঝাদের তালিকা করে গ্রেপ্তারের দাবি জানান তারা। শেষে এর বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে পথনাটিকা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)