ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কালীগঞ্জ:
ঝিনাইদহের কালীগঞ্জে স্বর্ণ কারিগরদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য-সামগ্রী দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের অডিটরিয়াম থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন উপজেরার ৫৮ জন কারিগরদের মধ্যে এসব খাদ্য-সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ হেল আল মাসুম, সিএ মাসুদুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আরিফ মোল্ল্যা, বিজয় টিভি’র আহসান কবির ও আমাদের নতুন সময় প্রতিনিধি ফিরোজ আহম্মেদ।
সম্প্রতি করোনাকালীন লকডাউনে কালীগঞ্জ স্বর্ণকারিগরদের কষ্টের কথা উল্লেখ করে ‘দৈনিক সময়ের সমীকরণ’সহ বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি আমলে নেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। তিনি কালীগঞ্জ স্বর্ণকারিগরদের সাথে যোগাযোগ করে ত্রাণ সহায়তা প্রদানের আশ^াস দেন। ত্রাণ-সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, লবন ও চিনি।
