ভৈরব নদের জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক অভিযান

আপলোড তারিখঃ 2021-08-20 ইং
ভৈরব নদের জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক অভিযান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের ভৈরব নদের জীব বৈচিত্র্য রক্ষার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালিত হয়। মুজিবনগর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সুজন সরকারের সার্বিক পরিকল্পনায় ভৈরব নদের দারিয়াপুর, বাগোয়ান, কোনাখালী ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে সাতটি ভ্রাম্যমাণ টিম নদীতে পাট জাগ দেওয়া বন্ধে নিরুৎসাহিতকরণ ও রোধকল্পে অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, সহযোগিতায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপমা রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খান, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, মোনাখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বদরুল আলম, বাগোয়ান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওহিদুল ইসলাম ও দারিয়াপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোনোয়ার হোসেন। অভিযানের পরিচালনার সময় নদে পাট জাগ দেওয়া থেকে বিরত থাকা ও চাষিদের নিরুৎসাহিত করণের লক্ষ্য স্থানীয় চাষিদের সাথে মতবিনিময় করলে চাষিরা সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করেন। এবং এই মর্মে তারা অঙ্গীকার করেন যে, নদের জীব বৈচিত্র্য রক্ষায় তারা আর নতুন করে নদীতে পাট জাগ দেবেন না এবং নদে জাগকৃত পাট দ্রুত উত্তোলন করে নেবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)