দ্বিতীয় পুত্র সন্তানের পিতা হলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন

আপলোড তারিখঃ 2021-08-20 ইং
দ্বিতীয় পুত্র সন্তানের পিতা হলেন সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আবারও পুত্র সন্তানের পিতা হলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার আন্দুলবাড়ীয়া প্রতিনিধি ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর দুইটায় চুয়াডাঙ্গা ইমারজেন্সি সড়কের নারদিতা ক্লিনিক ও প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান পদ্ধতিতে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন সাংবাদিক জাহিদুল ইসলাম মামুনের স্ত্রী মুস্তারী খাতুন। সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন বলেন, ‘আলহামদুলিল্লাহ, ঘর আলো করে আমাদের দ্বিতীয় পুত্র দুনিয়াতে এসেছে। আমার স্ত্রী ও পুত্র উভয়েই ভালো আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’ এদিকে, নবজাতক ও প্রসূতির সুস্থতা কামনা করে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রকাশক শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)