ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপালনগর গ্রামে করোনা আক্রান্ত রুইতন নেছা (৯০) নামের এক বৃদ্ধ নারীকে অক্সিজেন সেবা দিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৃদ্ধ ওই নারীর বাড়িতে অক্সিজেন সেবা দেওয়া হয়।
এসময় চুয়াডাঙ্গা জেলা বিএনপির করোনা হেল্প সেন্টারের দায়িত্ব ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ।
করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন সেবা দেওয়ার জন্য রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করতে মোটরসাইকেলযোগে যান হেল্প সেন্টারের সদস্য জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুল ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক।
