ছবির ক্যাপশন:
তৌহিদ তুহিন, নতিপোতা:
দামুড়হুদা উপজেলার নতিপোতাসহ এ অঞ্চলের শ্রমিকেরা পাট ধোয়া কাজের জন্য ৫ শ থেকে ৬ শ টাকা দিন-হাজিরা নিচ্ছেন। কিন্তু তারপরও মিলছে না শ্রমিক। আর এই শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়ছেন চাষি ও আবাদকারীরা। কৃষিকাজ করার জন্য জনপ্রতি শ্রমিকের মূল্য প্রকারভেদে সাড়ে ৩ শ থেকে ৫ শ টাকা পর্যন্ত হওয়ায়দা দামুড়হুদা অঞ্চলের চাষিদের ফসল নিয়ে চিন্তিত হতে দেখা গেছে।
দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের চাষি সাজিদুল ইসলাম জানান, ‘পাট ধোয়া শ্রমিকের মূল্য ৫ শ টাকা, ডেঙ্গায় (সমতল ভূমি) কাজ করার শ্রমিকের মূল্য সাড়ে ৩ শ টাকা, পাটকাঠি তোলা শ্রমিকের মূল্য ৬ শ টাকা জনপ্রতি। এতো টাকা শ্রমিককে দিলে কীভাবে আমরা চাষ করব।’
দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের কৃষি সংগঠন আর্দশ কৃষি সমিতির সাধারণ সম্পাদক নজরুল জানান, ‘শুকনো স্থানে অর্থাৎ ঝাল তোলা, সিমের কাজ, সবজির ক্ষেত্রে সাড়ে ৩ শ টাকা শ্রমিকের দিন হাজিরা। আর ও পানি বা কাঁদাযুক্ত স্থানে কাজ করতে শ্রমিকেরা ৫ শ থেকে ৬ শ টাকা দিন হাজিরা নিচ্ছেন। শ্রমিক সংকটের কারণেই মূল্য বৃদ্ধি হয়েছে বলেও তিনি জানান। বিগত কয়েক বছর গ্রামাঞ্চলের শ্রমিকের মূল্য এতো কোনো দিনই ছিল না। শ্রমিকেরা দিন-হাজিরা বৃদ্ধি হলেও শ্রমিক সংকট কিন্ত কাটেনি। চাষি ও আবাদকারীরা যার জন্য ফসল নিয়ে বিপাকেও পড়ছেন।
