বুলবুলের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

আপলোড তারিখঃ 2021-08-19 ইং
বুলবুলের মৃত্যু, বিভিন্ন মহলের শোক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ৯ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় হৃদরোগে আক্রান্ত হয়ে পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল (৫৪) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোস্তাফিজুর রহমান বুলবুল চুয়াডাঙ্গা কলেজপাড়ার হাসপাতাল সড়কের মৃত মহিউদ্দীন বিশ্বাসের ছেলে ও চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে মাইসুন মালিহা কথা (১৮) ও এক ছেলে রুদ্রসহ (১০) অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে, গতকাল সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান বুলবুলের মৃত্যুর খবরে কলেজপাড়ার হাসপাতাল সড়কের বাড়িতে ছুটে যান এবং তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দার ছেলুন, জেলা আওয়মী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম মনি, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু। এছাড়াও মোস্তাফিজুর রহমান বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, প্রকাশক শরীফুজ্জামান শরীফ, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ প্ররিবার। জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি মিছিল নিয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে যান ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল। কার্যালয়ে অবস্থানকালে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারানা আনোয়ার পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারানা আনোয়ার বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে মোস্তাফিজুর রহমান বুলবুলকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। পরে পরীক্ষা নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত মোস্তাফিজুর রহমান বুলবুলের পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গা হাসপাতাল সড়ক সংলগ্ন রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিহত মোস্তাফিজুর রহমান বুলবুলের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি বলদিয়াগ্রামে নেওয়া হবে। সেখানে বেলা ১১ টায় তাঁর দ্বিতীয় জানাজা শেষে দাফন কার্য সম্পন্ন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)