ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ব্লাক বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ছাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসার মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন। ভেটেরিনারি সার্জন সৈয়দ সাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তৌহিদুল ইসলাম।
এর আগে মেহেরপুর প্রাণিসম্পদ অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। অনুষ্ঠান পরবর্তীতে এআইএফ-৩ প্রকল্পের আওতায় খামারি জাহিদ হাসানকে একটি গাড়ি প্রদান করা হয়।
